News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির বিরোধী দলনেত্রী হচ্ছেন অতিশী, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেছে নিল এএপি
Image

দিল্লির বিরোধী দলনেত্রী হচ্ছেন অতিশী, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেছে নিল এএপি

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী হিসেবে অতিশী মারলেনাকে বেছে নিল আম আদমি পার্টি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এএপি নেতা গোপাল রাই বলেছেন, রবিবারের বিধায়ক দলের বৈঠকে, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অতিশী দিল্লি বিধানসভায় বিরোধী দলনেত্রী হবেন।

উল্লেখ্য, এদিনের সাংবাদিক বৈঠকে অতিশীও উপস্থিত ছিলেন। যিনি কালকাজি বিধানসভা আসন থেকে জয়লাভ করেছেন। গোপাল রাই আরও বলেছেন, চ্যালেঞ্জিং সময়ে, অতিশী মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লির জনগণের সেবা করেছেন। এএপি একটি সুস্থ বিরোধী দলের দায়িত্ব পালন করবে।

অতিশী এদিন বলেছেন, “প্রথমত, আমি আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং আমার উপর আস্থা রাখার জন্য দলকে ধন্যবাদ জানাতে চাই। দিল্লির জনগণ আম আদমি পার্টিকে বিরোধীদের ভূমিকা পালন করার জন্য বেছে নিয়েছে এবং আমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। একটি শক্তিশালী বিরোধীদের অর্থ বিধানসভায় জনগণের আওয়াজ তোলা এবং আম আদমি পার্টি এই দায়িত্বটি আন্তরিকভাবে পালন করবে।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top