News Flash

  • Home
  • Uncategorized
  • ১০ টাকার কয়েন অচল নিয়ে বিড়ম্বনায় রাজ্যবাসী
Image

১০ টাকার কয়েন অচল নিয়ে বিড়ম্বনায় রাজ্যবাসী

coinনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ ১০ টাকার কয়েন অচল এটা অপপ্রচার মাত্র এবং জনমনে বিভ্রান্তি ছড়াতেই এই অপপ্রচার করা হচ্ছে বলে জানান ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ এদিন সংশ্লিষ্ট বিষয়ে এক সাক্ষাৎকারে ব্যাঙ্ক আধিকারীক জানান বাজারে দুই ধরনের ১০ টাকার কয়েন রয়েছে৷ এর একটিতে ১৫টি শেড এবং অপরটিতে ১০টি শেড রয়েছে৷ এই কয়েনগুলি জাল বা অচল কেন্দ্রীয় সরকার থেকে এমন কোন নির্দেশ ব্যাঙ্কগুলিকে আসেনি৷
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার পর দেশের বিভিন্ন রাজ্যের ১০ টাকার সোনালী রঙেয়ের কয়েনগুলি অচল বলে প্রচার চালানো হচ্ছে৷ এই ধরনের প্রচার রাজ্যের সর্বত্রও ছড়িয়ে গেছে৷ বর্তমানে রাজ্যের হাট বাজারে ১০ টাকার কয়েন একপ্রকার অচল বলেই খবর রয়েছে৷ শুক্রবার সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে একটি ব্যাঙ্কের আধিকারীকের মতামত জানতে চাওয়া হলে ঐ আধিকারীক জানিয়েছেন, এটা বিভ্রান্তিমূলক অপপ্রচার৷ সংকটের সময়ে আরো সংকট সৃষ্টি করে এক ধরনের মানুষের অভ্যেস এবং অপপ্রচার চালানো হচ্ছে৷ ১০ টাকার কয়েন অচল বলে কোন নির্দেশনামা ব্যাঙ্কগুলির কাছে নেই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top