নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ ১০ টাকার কয়েন অচল এটা অপপ্রচার মাত্র এবং জনমনে বিভ্রান্তি ছড়াতেই এই অপপ্রচার করা হচ্ছে বলে জানান ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ এদিন সংশ্লিষ্ট বিষয়ে এক সাক্ষাৎকারে ব্যাঙ্ক আধিকারীক জানান বাজারে দুই ধরনের ১০ টাকার কয়েন রয়েছে৷ এর একটিতে ১৫টি শেড এবং অপরটিতে ১০টি শেড রয়েছে৷ এই কয়েনগুলি জাল বা অচল কেন্দ্রীয় সরকার থেকে এমন কোন নির্দেশ ব্যাঙ্কগুলিকে আসেনি৷
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার পর দেশের বিভিন্ন রাজ্যের ১০ টাকার সোনালী রঙেয়ের কয়েনগুলি অচল বলে প্রচার চালানো হচ্ছে৷ এই ধরনের প্রচার রাজ্যের সর্বত্রও ছড়িয়ে গেছে৷ বর্তমানে রাজ্যের হাট বাজারে ১০ টাকার কয়েন একপ্রকার অচল বলেই খবর রয়েছে৷ শুক্রবার সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে একটি ব্যাঙ্কের আধিকারীকের মতামত জানতে চাওয়া হলে ঐ আধিকারীক জানিয়েছেন, এটা বিভ্রান্তিমূলক অপপ্রচার৷ সংকটের সময়ে আরো সংকট সৃষ্টি করে এক ধরনের মানুষের অভ্যেস এবং অপপ্রচার চালানো হচ্ছে৷ ১০ টাকার কয়েন অচল বলে কোন নির্দেশনামা ব্যাঙ্কগুলির কাছে নেই৷
১০ টাকার কয়েন অচল নিয়ে বিড়ম্বনায় রাজ্যবাসী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















