News Flash

  • Home
  • খেলা
  • ফটিকরায়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট : মন্ত্রী সুধাংশু
Image

ফটিকরায়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট : মন্ত্রী সুধাংশু

আগরতলা, ২২ ফেব্রুয়ারি: ঊনকোটি জেলার ফটিকরায়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার ফটিকরায় স্কুল মাঠে সাংবাদিক সম্মেলন করে একথা জানান এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস।

এদিন তিনি বলেন, ঊনকোটি জেলার ফটিকরায়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ফটিকরায় ডে-নাইট ক্রিকেট প্রিমিয়ার লিগ। আগামী দুই মার্চ থেকে ফটিকরায় দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে বসছে দ্বিবা-রাত্র এই ক্রিকেটের আসর। খেলায় চ্যাম্পিয়ান দলের জন্য থাকবে নগদ এক লক্ষ টাকার পুরুষ্কার, রানার্স দল পাবে পঞ্চাশ হাজার টাকা। এছাড়াও থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। শনিবার ফটিকরায় স্কুল মাঠে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস।

তিনি জানান, তরুন প্রজন্মকে নেশার কবল থেকে দূরে রাখতে এবং মাঠমুখী করতেই এই উদ্যোগ। গঠন করা হয়েছে শক্তিশালী কমিটি। শুরু হয়েছে ফটিকরায় স্কুল মাঠ সংষ্কারের কাজ। আর এই টুর্নামেন্ট কে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top