News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৫ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা সড়ক অবরোধের হুঁশিয়ারি আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর
Image

২৫ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা সড়ক অবরোধের হুঁশিয়ারি আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর

আগরতলা, ২১ ফেব্রুয়ারি: দাবি পূরন না হলে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের হুঁশিয়ারি দিল আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠী। হাতাইকতর খামতিংপাড়া এলাকায় সড়ক অবরোধ করা হবে অনির্দিষ্টকালের জন্য। যতদিন না পর্যন্ত দাবি পূরণ করে সরকার। সড়ক অবরোধের জন্য শুক্রবার বিকেলে সড়ক এবং জায়গা পরিদর্শন করতে গেলেন আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর অর্থাৎ টিইউআইআরপিসি নেতৃত্ব ড্যানিয়েল বরক।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বহুবছর হয়েছে আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠী এনএলএফটি এবং টিএনভি দলের সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সেই চুক্তি বাস্তবায়ন করেনি সরকার। এখনো অনেকের বিরুদ্ধে মামলা চলছে। কোর্টে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আত্মসমর্পণকারী বৈরীদের। অথচ তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কিন্তু তাদের সমস্যাগুলোর সমাধান হয়নি।

তিনি আরো বলেন, আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীদের দাবি এবং তাদের জীবন জীবিকার বিষয়গুলো নিয়ে রাজনীতি করা উচিত নয়। তাদের সমস্যাগুলো স্থায়ী সমাধান করা দরকার। বহু বছর ধরে তারা বঞ্চিত। তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলেই ত্রিপুরায় আজ শান্তি প্রতিষ্ঠিত। অথচ তাদের দাবি-দাওয়া গুলো নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উদাসীন। তাই তারা ২১ দফা দাবি নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধে বসবে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top