News Flash

  • Home
  • দেশ
  • বাংলার ঐতিহ্য উদযাপনে আইএইচএআর-এর প্রথম বার্ষিক সম্মেলন
Image

বাংলার ঐতিহ্য উদযাপনে আইএইচএআর-এর প্রথম বার্ষিক সম্মেলন

কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি.স.): ইন্ডিয়ান হিস্ট্রি অ্যাওয়ারনেস অ্যান্ড রিসার্চ (আইএইচএআর) পশ্চিমবঙ্গ শাখা বিভিন্ন বিষয় নিয়ে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বাংলার সমৃদ্ধ অর্থনৈতিক ঐতিহ্য ও ইতিহাস, সাহিত্যিক ঐতিহ্য, দৃশ্যমান, নির্মিত ও অদৃশ্য ঐতিহ্য, বাংলার ঐতিহ্য সংরক্ষণের শিল্প ও লক্ষ্য এবং বাংলার স্বাধীনতা আন্দোলনের বিস্মৃত বিপ্লবী আন্দোলনের ঐতিহ্য সহ নানা বিষয় আলোচিত হবে সভায়। জাতীয় গ্রন্থাগারের মতো একটি ঐতিহ্যপূর্ণ স্থানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে, যা এই আয়োজনের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

২৩শে ফেব্রুয়ারি, রবিবার সকাল ১০:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০টা পর্যন্ত চলবে এই সভা। অনন্য বিষয়গুলির উপর ১৫ জন বক্তা এবং ৫টি প্যানেল আলোচনায় শিক্ষাবিদ, গবেষক, পণ্ডিত, ঐতিহ্য সংরক্ষণবিদ এবং লেখকরা একই মঞ্চে মিলিত হবেন। অনুষ্ঠানটিতে শ্রোতাদের জ্ঞান, তথ্য, আনন্দ এবং বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে গর্বে আলোকিত করার লক্ষ্য রাখা হচ্ছে।

আইএইচএআর পশ্চিমবঙ্গ শাখা বাংলার গৌরবময় ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও গর্ব রয়েছে এমন সকলের সহায়তায় এই সম্মেলন আয়োজন করতে পেরে গর্বিত বলে জানানো হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top