News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্ঘটনার কবলে বালি বোঝাই বোলেরো গাড়ি,চালকের মাথা ফেঁটে চৌচির
Image

দুর্ঘটনার কবলে বালি বোঝাই বোলেরো গাড়ি,চালকের মাথা ফেঁটে চৌচির

আগরতলা, ২১ ফেব্রুয়ারি: চাকা ফেঁটে দুর্ঘটনার কবলে পড়ে বালি বোঝাযই বোলেরো গাড়ি। ওই দূর্ঘটনায় মাথা ফেটে চৌচির হয়ে গিয়েছে চালকের। আজ দুপুরে বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কের পথচলতি মানুষ আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে টিআর০১জি১৯২৩ নম্বরের বোলোরো গাড়ি দেওয়ান বাজার থেকে বালি বোঝাই করে মেলাঘরের দিকে যাচ্ছিল। কিন্তু বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন এলাকায় আসতেই গাড়ির সামনের চাকা ফেঁটে সড়কে উল্টে যায়। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে দৌড়ে ছুটে গিয়েছপ এবং গাড়ি থেকে আহত চালক উত্তম দেবনা কে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ ভারতীয় মজদুর সংঘের কর্মীরা দ্রুত হাসপাতালে ছুটে গিয়েছেন। আহত চালককে মেলাঘর হাসপাতালে স্হানান্তর করা হয়েছে। তবে অল্পেতে রক্ষা পেয়েছে পথচারীরা।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top