News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাষের জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে বিবাদ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, গুরুতর আহত এক
Image

চাষের জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে বিবাদ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, গুরুতর আহত এক

আগরতলা, ২০ ফেব্রুয়ারী: চাষের জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চারজন ব্যক্তি। তাতে গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। আজ দুপুরে সাব্রুম মহকুমার মনুঘাটের ইন্দিরা নগর এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে তিনি শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, চাষের জমির জল নিয়ে পারিবারিক বিবাদ তৈরী হয়েছিল। আহত নারায়ণ বিশ্বাসের অভিযোগ, চারজন ব্যক্তি, যার মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ মিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে। এতে তাঁর মাথা, পা এবং হাতে গুরুতর আঘাত লাগে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ প্রাথমিক চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে প্রথমে সাব্রুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় দ্রুত তাঁকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে এক পুলিশ কর্মী জানিয়েছেন, ওই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করার কাজ চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয়দের মধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top