News Flash

Image

আগুনে পুড়ে ছাই হয়ে বসতঘর

আগরতলা, ১৮ ফেব্রুয়ারী: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর সহ রান্নাঘর। ওই ঘটনা অমরপুর শান্তিপল্লী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা হবে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শান্তি পল্লী এলাকার বাসিন্দা শ্রীবাস সাহার বসতঘর সহ রান্নাঘর মঙ্গলবার কাকভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে একেবারে ছাই হয়ে যায়। বাড়ির মালিক শ্রীবাস সাহা কর্মসূত্রে আগরতলাতে থাকেন। শ্রীবাস সাহার বাড়িতে ভাড়াটিয়া থাকেন এক দম্পতি। এলাকাবাসীরা জানিয়েছেন, প্রতিনিয়ত রাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া লেগেই থাকত। তবে কি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক ঝগড়া হত তা কেউ কিছুই জানে না। গতকাল গভীর রাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। একটা সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার তীব্রতা এতটাই ছিল স্ত্রীর শাড়িতে আগুন ধরিয়ে দেয় স্ত্রী নিজেই। সেই আগুন থেকেই শ্রীবাস সাহার বসত ঘর সহ রান্নাঘরটি একেবারে পুড়ে ছাই হয়ে যায়।

আরও জানা গিয়েছে, আগুনের লেলিয়ান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, সহ কাগজপত্র। ওই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আনুমানিক কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা গিয়েছে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top