News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে স্কুটিতে ধাক্কা বেপরোয়া গাড়ির; আহত দু’জন, মামলা রুজু পুলিশের
Image

দিল্লিতে স্কুটিতে ধাক্কা বেপরোয়া গাড়ির; আহত দু’জন, মামলা রুজু পুলিশের

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে বেপরোয়া একটি অডি গাড়ির ধাক্কায় আহত হয়েছেন স্কুটি আরোহী দু’জন যুবক। সোমবার গভীর রাত ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জোরবাঘ পোস্ট অফিসের সামনে। বেপরোয়াভাবে ছুটছিল গাড়িটি। আহত দু’জনের নাম – নৈতিক ও তুষার। আহত দু’জনকেই ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়, নৈতিকের অবস্থা স্থিতিশীল এবং তুষারের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা দু’জনকেই আটক করা হয়েছে। একজন গাড়ি চালাচ্ছিল, অন্যজন তাঁর সঙ্গে গাড়িতে ছিল। দু’জনই বিবিএ-র ছাত্র। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় দু’জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অতিরিক্ত ডিসিপি (দক্ষিণ) অচিন গর্গ বলেছেন, সোমবার রাত ১২টা নাগাদ একটি পিসিআর ফোন আসে। লাল রঙের একটি গাড়ি স্কুটিতে ধাক্কা মারে। গাড়িতে ১৯ ও ২০ বছর বয়সী দু’জন ছিল। স্কুটারে যে দু’জন ছিলেন তাঁদের বয়স ২০ ও ১৪। ইতিমধ্যেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের একজনের বাবার একটি জুয়েলারি শোরুম রয়েছে এবং অন্যজনের গুরগাঁওয়ে একটি অটো পার্টসের ব্যবসা রয়েছে। গাড়িটি জুয়েলার্সের নামে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top