News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুমে নাবালিকার আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের
Image

সাব্রুমে নাবালিকার আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের

সাব্রুম, ১৭ ফেব্রুয়ারি : সাব্রুম মহকুমার মনুবনকুল এলাকার এক যুবক বাইখোড়া থানাধীন এলাকার এক নাবালিকার আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে বলে অভিযোগ উঠেছে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ওই যুবকের নাম কৌশিক পাল। অভিযোগের ভিত্তিতে বাইখোড়া থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন এবং পকসো আইনে মামলা রুজু করেছে।

পুলিশ জানিয়েছে, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কৌশিক পালের বিরুদ্ধে আইটি আইনের ৬৭বি ধারা এবং পকসো আইনের ১৪ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

Releated Posts

শান্তিরবাজারে ঐতিহ্যবাহী শিবের গাজন—প্রাচীন সংস্কৃতি রক্ষায় সেনপাড়ার উদ্যোগ

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বর্তমান ডিজিটাল যুগে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে চলেছে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। তার মধ্যেই অন্যতম…

ByByReshmi Debnath Apr 5, 2026

নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ১৫ বছরের কিশোরের

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৫ বছরের কিশোর শুভম দাসের। শান্তিরবাজারের…

ByByReshmi Debnath Apr 5, 2026

ধর্মনগরে আমরা বাঙালী দলের জনসংযোগ, প্রার্থী বিভাস রঞ্জন দাসের পক্ষে ভোটের আহ্বান

ধর্মনগর, ৫ এপ্রিল : আমরা বাঙালী দলের উদ্যোগে রবিবার ধর্মনগরের বিবেকানন্দ রোড, কদমতলা স্ট্যান্ড, চন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায়…

ByByReshmi Debnath Apr 5, 2026

ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য প্রয়াত, শোক জ্ঞাপন কংগ্রেসের

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top