News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সড়ক নির্মাণে দুর্নীতি, কাজ বন্ধের দাবি এলাকাবাসীর
Image

সড়ক নির্মাণে দুর্নীতি, কাজ বন্ধের দাবি এলাকাবাসীর

রাস্তারমাথা থেকে কমলাসাগর পর্যন্ত সড়ক নির্মাণে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যের খ্যাতনামা কন্ট্রাক্টর দেবাশীষ দাস কনস্ট্রাকশনের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন তাঁরা। সোমবার সকালে স্থানীয়রা এই বিষয়ে সরব হন এবং সংশ্লিষ্ট দপ্তরকে কাজ বন্ধ রাখার দাবি জানান।

অভিযোগে জানা গেছে, সড়ক নির্মাণে ব্যাপক কারচুপি করা হচ্ছে। কার্লভাটে ব্যবহার করা হচ্ছে অর্ধ-ভগ্ন ইট। স্থানীয় বাসিন্দারা জানান, এইভাবে নির্মাণ সামগ্রী ব্যবহার করে রাস্তার মান অত্যন্ত খারাপ হবে এবং অল্প দিনেই রাস্তা ভেঙে যেতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার নিম্নমানের কাজ করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাঁরা অবিলম্বে এই কাজের তদন্তের দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, তাঁদের এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়েই তাঁরা দৈনন্দিন কাজকর্মের জন্য যাতায়াত করেন। কিন্তু রাস্তার নির্মাণে এই ধরনের দুর্নীতি হলে তাঁদের দুর্ভোগের শেষ থাকবে না। তাই তাঁরা কাজ বন্ধ করে নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top