News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রহিমপুর পূর্বপাড়ায় ফের রক্তক্ষয়, ভাইয়ের হাতে ভাই গুরুতর আহত
Image

রহিমপুর পূর্বপাড়ায় ফের রক্তক্ষয়, ভাইয়ের হাতে ভাই গুরুতর আহত

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : গত কয়েকদিন আগে রহিমপুর পূর্বপাড়ায় একটি খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও রক্তক্ষয়। আজ দুপুরে সেই এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন ও তার ভাই সেলিম মিয়ার মধ্যে মুরগি নিয়ে ঝগড়া শুরু হয়।

বিল্লাল হোসেনের স্ত্রী জানান, দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে তা হাতাহাতিতে পরিণত হয়। এক পর্যায়ে সেলিম মিয়া ও তাঁর ছেলে মিলে বিল্লাল হোসেনকে নৃশংসভাবে মারধোর করে। বিল্লাল হোসেনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং বিশালগড় দমকল বাহিনীকে।

দমকলের কর্মীরা বিল্লাল হোসেনের অর্ধ মৃত দেহ বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করে দেয়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top