News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাম যুব সংগঠনের শক্তি প্রদর্শন ধর্মনগরে, নেশা ও কর্মসংস্থান ইস্যুতে পদযাত্রা
Image

বাম যুব সংগঠনের শক্তি প্রদর্শন ধর্মনগরে, নেশা ও কর্মসংস্থান ইস্যুতে পদযাত্রা

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা সহ ৩ দফা দাবিতে ধর্মনগরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। এদিন মিছিলটি ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক কর্মী বলেন, রাজ্যে শাসন তলানিতে ঠেকেছে। আইনের শাসন বলতে কিছুই নেই। তাছাড়া, রাজ্যে বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে। কাজের সন্ধানে দিশেহারা হয়ে ঘুরছেন যুবক যুবতীরা। এদিকে, প্রতিদিন মহাকরণে বসে মন্ত্রীরা যুবক যুবতীদের সাথে প্রতারণা করছেন। তাই বামপন্থী যুব সংগঠন সমাজ পরিবর্তনের লড়াই শুরু করেছে।

এদিন তিনি আরও বলেন, নেশার সাম্রাজ্যে পরিনত হয়েছে ত্রিপুরা। কিন্তু এর বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাই আজ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের যৌথ উদ্যোগে ধর্মনগরে বিক্ষোভ মিছিল করা হয়েছে ।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top