News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধে শিক্ষার্থীরা
Image

শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধে শিক্ষার্থীরা

ধর্মনগর, ১৭ ফেব্রুয়ারি :- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির প্রতিবাদে পথ অবরোধ করে আন্দোলনে বসলো স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। পরে পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার। ঘটনা ধর্মনগর মহকুমাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্যরাজনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে।

জানা গেছে, মধ্য রাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো একজন ছাত্র ছাত্রী রয়েছে। আর শিক্ষক শিক্ষিকা দুই জন। তার মাঝে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ দত্তকে সংশ্লিষ্ট দপ্তর অন্যত্র বদলি করেছে। সেই খবর শিক্ষার্থীদের মাঝে চাউর হতেই তারা ক্ষোভে ফেটে সোমবার স্কুলের সামনে কুর্তি প্রেমতলা প্রধান সড়কটি অবরোধ করে বসে। প্রতিবাদে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ধর্মনগর কুর্তি পঞ্চায়েতের মধ্যরাজনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পড়ুয়ারা।

এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি শিক্ষার্থীদের দাবি শোনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। পঞ্চায়েত প্রধান জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রধান শিক্ষককের বদলির বিষয়টি বিবেচনা করা হবে।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top