News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সরকারের বাজেটকে জনকল্যাণমুখী আখ্যা দিয়ে খোয়াই জেলা কমিটির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
Image

কেন্দ্রীয় সরকারের বাজেটকে জনকল্যাণমুখী আখ্যা দিয়ে খোয়াই জেলা কমিটির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ ফেব্রুয়ারি:
কেন্দ্রীয় সরকারের বাজেটকে জনকল্যাণমুখী আখ্যা দিয়ে গোটা রাজ্যের সাথে আজ বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বিকেল তিনটায় বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে দলীয় কর্মীদের জমায়েত হয় এবং সেখান থেকে মিছিল শুরু হয় বিদ্যানিকেতন, লালছড়া, সুভাষপার্ক হয়ে মিছিলটি বিবেকানন্দ মুর্তির পাদদেশে সমাবেশ স্থলে মিলিত হয়। সেখানে জেলা সভাপতি বিনয় দেব্বর্মাকে সভাপতি করে সভা শুরু হয়।

প্রথম আলোচনা করেন বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস। তিনি বলেন এযাবৎকালের ঐতিহাসিক বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেখানে শ্রমিক কৃষক ও মধ্যবিত্তের জন্য জনকল্যাণকর বাজেট তৈরি হয়।বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই বাজেট দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী।

তিনি বলেন কংগ্রেস সিপিএম সমালোচনা করে বাজেটের। এর কারণ এবং লক্ষ্য উদ্দেশ্য একটাই। লক্ষ্য এই জন বিচ্ছিন্ন রাজনৈতিক দলের বিজেপি দলকে বদনাম করা। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা। শেষে বক্তব্য রাখেন জেলা সভাপতি বিনয় দেব্বর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য জয়দেব দেব্বর্মা জেলা সহ সভাপতি বীর মোহন দেব্বর্মা।

——

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top