News Flash

Image

একই রাতে একাধিক চুরির ঘটনা শান্তিরবাজারে

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৬ ফেব্রুয়ারি:
শান্তির বাজার মহকুমায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গতকিছুদিন পূর্বে শান্তিরবাজার শহরে দুইটি বিদ্যালয় থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকার উর্ধে চুরি সংগঠিত করেছে চোরের দল। এই চুরির ঘটনার কিছুদিন অতিক্রান্ত হবার পর শনিবার গভীররাতে পুনরায় বাইখোড়া বাজারে বিক্ষিপ্তভাবে চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল। এইচুরিকান্ড থেকে ভগবান পর্যন্ত রক্ষা পায়নি। বাইখোড়া থানার নাকের ডগায় অবস্থিত বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের ঠাকুর মন্দিরের দরজা ভেঙ্গে প্রানামি বাক্স ভেঙ্গে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী নিয়ে যায় চোরের দল।

এছাড়া একইরাতে বাইখোড়া বাজারে প্রতিমা হোমিও হল, শর্মা ডেকোরেটার, রয় ব্রাদার ও অনুরাগ রেষ্টুরেন্টে হানা দিয়ে চুরি সংগঠীত করে নিশিকুটুম্বের দল। এই চুরিকান্ডের খবরপেয়ে রবিবার চুরির ঘটনাস্থলগুলি পরিদর্শনকরে বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলগুলি পরিদর্শন করে চুরির বিষয়ে তদন্তে নেমে পরেন। তবে এইভাবে থানার নাকের ডকায় চুরিকান্ডকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারন লোকজনেরা। এখন দেখার বিষয় এই চুরিকান্ডে জড়িতদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top