News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাবা শেখ সৈয়দ আবু আহম্মদ পান্না পীড় সাহবের মাজার শরীফে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন
Image

বাবা শেখ সৈয়দ আবু আহম্মদ পান্না পীড় সাহবের মাজার শরীফে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি:
বাবা শেখ সৈয়দ আবু আহম্মদ পান্না পীড় সাহবের মাজার শরীফে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল । এই শিবির থেকে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সহযোগীতা করার আহ্বান করেন মেয়র দীপক মজুমদার।
বাবা শেখ সৈয়দ আবু আহম্মদ পান্না পীড় সাহবের মাজার শরীফের বাৎসরিক ওয়াজ মাহফিল উপলক্ষ্যে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল।

এই স্বাস্থ্য শিবিরে কলকাতার নীলরতন লোহিয়া হাসপাতালের হার্ট এবং স্কিন বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে পরিষেবা প্রদান করেন। পাশাপাশি রক্তদান শিবিরে সংখ্যালঘু অংশের প্রায় ২৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। আজকের এই রক্তদান ও স্বাস্থ্য শিবিরটি ঘুরে দেখেন মেয়র তথা রামনগর এলাকার বিধায়ক দীপক মজুমদার।

উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর মনোজ কান্তি দেব রায়, সংখ্যালঘু নেতৃত্ব জসীমউদ্দীন, রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন অন্তিম ব্যক্তি পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর জন্য তিনি জনতাকে এগিয়ে আসার আহ্বান করেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top