News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উমাকান্ত মাঠে জিটি ইনস্টিটিউট এর উদ্যোগে এক ফ্রেন্ডশিপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

উমাকান্ত মাঠে জিটি ইনস্টিটিউট এর উদ্যোগে এক ফ্রেন্ডশিপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি:
রবিবার উমাকান্ত মাঠে জিটি ইনস্টিটিউট এর উদ্যোগে এক ফ্রেন্ডশিপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতা থেকে জিটি ইন্সটিটিউটের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
আগরতলা জিটি ইনস্টিটিউটের উদ্যোগে রবিবার দিন এক ফ্রেন্ডশিপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় শেষ পর্যন্ত ট্রাইবেকার পর্যন্ত গড়ায়। ট্রাইবেকারে ডিপ্লোমা কোর্সের ছাত্ররা ডিগ্রী কোর্সের ছেলেদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আর এই ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য মাঠে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ জি টি ইনস্টিটিউটের কর্মকর্তারা।

এক সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন খেলাধুলার মাধ্যমে শরীর ও মানসিক বিকাশ ঘটে। রাজ্য সরকার নেশা মুক্ত ত্রিপুরা ঘটনের জন্য যে প্রয়াস নিয়েছে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জিটি ইনস্টিটিউট যে ভূমিকা গ্রহণ করেছে তার প্রশংসা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। _______

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top