News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী মার্চ মাসে প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে পারে নতুনরূপে সজ্জিত ত্রিপুরাসুন্দরী মন্দির: মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

আগামী মার্চ মাসে প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে পারে নতুনরূপে সজ্জিত ত্রিপুরাসুন্দরী মন্দির: মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি:
নতুন রূপে সেজে উঠেছে উদয়পুরের মা ত্রিপুরেশ্বরী মন্দির। আগামী মার্চ মাসে দেশের প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে মায়ের মন্দির। রবিবার এক সাক্ষাৎকারে জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

নতুন রূপে সেজে উঠেছে উদয়পুরের মা ত্রিপুরেশ্বরী মন্দির। মায়ের মন্দির নতুনরূপে সাজিয়ে তোলার জন্য প্রসাদ স্কিমে ৩৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবং রাজ্য সরকার থেকে খরচ করা হয়েছে সাত কোটি টাকা। সব মিলে নবরূপে সেজে উঠেছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। নতুন করে স্টল গড়ে তোলা হয়েছে প্রায় ১০০টি। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসে মায়ের মন্দিরের উদ্বোধন করতে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী। এর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। রবিবার এক সাক্ষাৎকারে একথা বলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
________

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top