News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাবার হাতে মায়ের খুন, বাবার শাস্তির দাবিতে পথে নামলো নাবালক সন্তান
Image

বাবার হাতে মায়ের খুন, বাবার শাস্তির দাবিতে পথে নামলো নাবালক সন্তান

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : প্রায় দুইমাস আগে মেলাঘরের মাস্টারপাড়ার বাসিন্দা স্বামী মিনাল কান্তি বর্মন তার স্ত্রী হৈমন্তী সিংহ বর্মনের শরীরে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল তাদের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে। গুরুতর আহত অবস্থায় হৈমন্তী সিংহ বর্মনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এই ঘটনার পর হৈমন্তী সিংহ বর্মনের বাবার বাড়ি থেকে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ দুজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত মিনাল কান্তি বর্মনকে গ্রেফতার করতে পারেনি।

মিনাল কান্তি বর্মনের গ্রেফতারের দাবিতে হৈমন্তী সিংহ বর্মনের পরিবারের সদস্যরা মানব অধিকার কমিশনের দ্বারস্থ হন। কিন্তু এরপরেও অভিযুক্তকে গ্রেফতার করতে ব্যর্থ হয় রাজ্য প্রশাসন।

ঘটনার প্রায় দুই মাস পর হৈমন্তী সিংহ বর্মনের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে এবং তাদের আত্মীয়-স্বজনরা মেলাঘর মাস্টারপাড়া মিনাল কান্তি বর্মনের বাড়ি থেকে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি মেলাঘর বাজার পরিক্রমা করে মেলাঘর থানার সামনে এসে শেষ হয়। সেখানে তারা মিনাল কান্তি বর্মনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মেলাঘর থানার পুলিশ জানিয়েছে, তারা অভিযুক্ত মিনাল কান্তি বর্মনকে গ্রেফতার করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। তবে, মিনাল কান্তি বর্মনের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার অবস্থান শনাক্ত করতে সমস্যা হচ্ছে। পুলিশের কাছে খবর এসেছে যে তিনি বর্তমানে চেন্নাইয়ে আছেন। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top