News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিছানাতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের
Image

বিছানাতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

কাঞ্চনপুর, ১৬ ফেব্রুয়ারি : কাঞ্চনপুর সাতনালা লংতরাই পাড়া এলাকায় এক হৃদয় বিদারক ঘটনায় ৮০ বছরের বৃদ্ধ হরিমোহন রিয়াং জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল গভীর রাতে হরিমোহন রিয়াংয়ের বাড়িতে আগুন লাগে। বাড়ির সকলে তখন ঘুমিয়ে ছিলেন। ওই পরিবারের জনৈক সদস্য জানান, রাতে হঠাৎ ঘুম ভাঙলে তারা আগুনের লেলিহান শিখা দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা প্রতিবেশীদের ডাকেন এবং সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করেন।

এদিকে, অগ্নিনির্বাপক দপ্তরকে খবর দেওয়া হয়। কিন্তু তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হরিমোহন রিয়াংয়ের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং তিনি নিজেও দগ্ধ হয়ে মারা যান।

স্থানীয় পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় হরিমোহনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top