News Flash

Image

আয়তরমা মলে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : আজ আগরতলা শহরের আয়তরমা মলে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মলের তিন তলায় একটি বেসরকারি সংস্থার অফিসে আগুন লাগে। তবে উপস্থিত মলের কর্মীরা এবং দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, আজ দুপুরে মলের তিন তলায় হঠাৎ করেই আগুনের শিখা দেখা যায়। একটি বেসরকারি সংস্থার অফিস ঘরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত জনগণ দ্রুত খবর দেয় দমকল বাহিনীকে।

এদিকে, খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ওই বেসরকারি সংস্থার জনৈক কর্মী জানিয়েছেন ফায়ার এলার্ম বাজার সাথে সাথে মলের সুরক্ষা কর্মীরা সহ অন্যান্যরা মিলে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন, এরপর দমকল কর্মীরা এসে নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণ করেছেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উপস্থিত জনগণের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সকলেই।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top