News Flash

Image

ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই চোর

আগরতলা, ১৫ ফেব্রুয়ারী: দিন দুপুরে ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই চোর। পরর্বতী সময়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্হানীয় মানুষ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, এক অভিনব কায়দায় ছাগলকে মিষ্টি জাতীয় খাবার খাইয়ে ২-৩ জন যুবক মিলে ছাগল গাড়িতে তুলে চুরি করে নিয়ে যায়। আজ অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকার সময় বাবুরবাজার এলাকার ২ যুবক হীরাছড়া থেকে দুটি ছাগ গাড়িতে তুলতে গেলে এলাকার জনগণ দেখে ফেলেন সঙ্গে সঙ্গে ওই গাড়ির পিছু ধাওয়া করেন এলাকার বেশ কয়েকজন যুবক। পিছু ধাওয়া করতে করতে ভগবাননগর এলাকায় গিয়ে তারা ওই গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে ভগবাননগরে কয়েকশো মানুষ জড়ো হয়ে ছাগল চোরদের উত্তম মধ্যম দিয়ে খবর দিয়েছেন কৈলাশহর থানায়। কৈলাসহর থানা থেকে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে ওই দুই ছাগল চোর ও তাদের ব্যবহৃত গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে জনগণের জিজ্ঞাসাবাদে ওই দুই চোর ছাগল চুরির ঘটনা স্বীকার করেছে বলে জানান উপস্থিত জনতা।

এ প্রসঙ্গে ভগবান নগর এলাকার বাসিন্দা তসিদ আলী জানিয়েছেন বিগত বেশ কয়েক বছর থেকে কৈলাশহরে গাড়িতে করে ছাগল চুরির ঘটনা ক্রমশ বেড়েই চলছে। বেশিরভাগ ক্ষেত্রে চোর অধরা । তিনি বলেন পুলিশ যাতে এই ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং ধৃত ছাগল চোরদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top