News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় হত্যার চেষ্টায় ৫ বছরের কারাদণ্ড
Image

সোনামুড়ায় হত্যার চেষ্টায় ৫ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৫ ফেব্রুয়ারি : সোনামুড়াস্থিত সিপাহীজলা জেলার দায়রা আদালত শুক্রবার হত্যার চেষ্টায় অপরাধে রাজকুমার মুড়াসিং এর বিরুদ্ধে ৫ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে।

সরকার পক্ষের আইনজীবী পিপি নারায়ন দেবনাথ জানিয়েছেন, ২০২২ সালের ১৩ই এপ্রিল উল্লেখ্য ঘটনাটি ঘটেছিল। মেলাঘর থানাধীন তৈবান্দাল হাসপাতালে নিজের নাবালক ছেলেকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছিলেন বিশ্বমোহন মুড়াসিং। তখন অভিযুক্ত রাজকুমার তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

তিনি আরো জানিয়ছেন, ওই ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা হয় গোমতী জেলা হাসপাতালে। পরবর্তী সময় বিশ্বমোহনের ভাই পূর্নিরাই মুড়াসিং মেলাঘর থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী অফিসার ছিলেন এস.আই পার্থ দেব।

রাজকুমারের বিরুদ্ধে ৮ জনের সাক্ষ্য গ্রহণের পর দায়রা জর্জ প্রকাশ কুমার এই রায় ঘোষণা করেন। ৩০৭ আই.পি.সি ধারায় ৫ বছরের জেল ছাড়াও ৫০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের জেলে থাকার সাজা ঘোষণা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top