News Flash

Image

স্কুলছাত্রী গুরুতর আহত, বাইক চালক পলাতক

বক্সনগর, ১৫ ফেব্রুয়ারি : স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে সপ্তম শ্রেণীর ছাত্রী মাইমোনা খাতুন। ঘটনাটি ঘটেছে পুটিয়া স্কুলের সামনে।

ঘটনার বিবরণে জানা গেছে, মাইমোনা খাতুন স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেই সময় পুঠিয়া বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা মামুন মিয়া দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল। স্কুলের কাছে পৌঁছাতেই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মাইমোনাকে ধাক্কা দেন।
গুরুতর আহত অবস্থায় মাইমোনাকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি লক্ষ্য করে উন্নত চিকিৎসার জন্য এবং মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে আগরতলা বি আর আম্বেদকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইক ফেলে পালিয়ে যায় মামুন মিয়া। পুলিশ বাইকটি আটক করে থানায় নিয়ে গেছে। বর্তমানে মাইমোনা খাতুন হাপানিয়া বি আর আম্বেদকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top