News Flash

  • Home
  • দিনের খবর
  • জলপাইগুড়ির ধূপগুড়িতে গাড়ি ও লরির সংঘর্ষ, দুর্ঘটনায় জখম ৪ জন
Image

জলপাইগুড়ির ধূপগুড়িতে গাড়ি ও লরির সংঘর্ষ, দুর্ঘটনায় জখম ৪ জন

জলপাইগুড়ি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে একটি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন ৪ জন। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির হরিমন্দির সংলগ্ন এলাকায়। জখমদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি মেডিক্যালে ভর্তি করা হয়েছে। জখমরা সকলেই মালবাজারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে ধূপগুড়ির একটি অনুষ্ঠান বাড়ি থেকে গাড়িতে করে চারজন মালবাজারে ফিরছিলেন। সেই সময় গয়েরকাটারের দিক থেকে আসা একটি লরির সঙ্গে ওই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা চারজনই জখম হন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা এবং ধূপগুড়ি থানার পুলিশ। জখমদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তিনজনের আঘাত গুরুতর। তাই তাদের প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি মেডিক্যালে স্থানান্তরিত করা হয়।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top