News Flash

Image

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর

আগরতলা, ১৪ ফেব্রুয়ারী: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে বসত ঘর। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ওই ঘটনায় মেলাঘর পৌর পরিষদের ২নং ওয়ার্ডের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে। তাছারা, ওই অগ্নিকান্ডে দুইটি স্কুটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে মেলাঘর পৌর পরিষদের ২নং ওয়ার্ডের নেপাল সরকারের বাড়িতে ছিলেন না। তাঁর পুত্রবধূ প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তাঁর চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এলাকাবাসী। সাথে সাথে খবর দেওয়া হয়েছে দমকলবাহিনীকে। কিন্তু দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনের শিখা সমস্ত ঘরকে গ্রাস করে নেয়। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও জানা গিয়েছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আকস্মিক এই ঘটনায় সর্বস্বান্ত বাড়ির মালিকৎ নেপাল সরকার। ওই অগ্নিকাণ্ডে দুটি স্কুটি সহ জাবতীয় আসবাবপত্র এবং মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top