News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভগবান বুদ্ধের শিক্ষা বিশ্বকে শান্তিপূর্ণ ও প্রগতিশীল যুগ গঠনে পথ দেখাতে পারে : প্রধানমন্ত্রী
Image

ভগবান বুদ্ধের শিক্ষা বিশ্বকে শান্তিপূর্ণ ও প্রগতিশীল যুগ গঠনে পথ দেখাতে পারে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): ভগবান বুদ্ধের শিক্ষা বিশ্বকে শান্তিপূর্ণ ও প্রগতিশীল যুগ গঠনে পথ দেখাতে পারে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভগবান বুদ্ধের প্রজ্ঞা আমাদের মানবকেন্দ্রিক ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভার্চুয়ালি থাইল্যান্ডে অনুষ্ঠিত সম্বাদ (গ্লোবাল হিন্দু বৌদ্ধ উদ্যোগ) অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা নিজেদের প্রকৃতি থেকে আলাদা দেখি না। আমরা ট্রাস্টিশিপের ধারণায় বিশ্বাস করি। মহাত্মা গান্ধীর পরামর্শ অনুযায়ী, প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার সময় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্বও বুঝতে হবে।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “পালিকে আমাদের সরকার শাস্ত্রীয় ভাষা হিসেবে ঘোষণা করেছে, এর সাহিত্যের সংরক্ষণও নিশ্চিত করেছে। আমরা প্রাচীন পাণ্ডুলিপিগুলি শনাক্ত এবং তালিকাভুক্ত করার জন্য জ্ঞান ভারতম উদ্যোগ চালু করেছি। এটি বৌদ্ধ ধর্মের পণ্ডিতদের সুবিধার জন্য ডকুমেন্টেশন এবং ডিজিটালাইজেশনকে উৎসাহিত করবে।”

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top