News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৫ বছরের নাবালিকা অপহরণ ও ধর্ষণ কান্ডে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদন্ড দিল আদালত
Image

১৫ বছরের নাবালিকা অপহরণ ও ধর্ষণ কান্ডে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদন্ড দিল আদালত

বিলোনিয়া, ১৩ ফেব্রুয়ারি : ১৫ বছরের নাবালিকা অপহরণ ও ধর্ষণ কান্ডে যুক্ত এক সন্তানের জনককে ২০ বছরের সশ্রম কারাদন্ড দিল আদালত। বৃহস্পতিবার এই রায় দেন বিলোনিয়া জেলা দায়রা আদালতের বিচারপতি গোবিন্দ দাস।

১৫ বছরের নাবালিকা অপহরণ ও ধর্ষণকান্ডে যুক্ত এক সন্তানের জনক রাজু দাস নামে এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিলোনিয়া জেলা দায়রা আদালত। ১৮ জনের সাক্ষ্য বাক্য গ্ৰহনের পর দোষী সাব্যস্ত করে পস্কো ধারায় বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারপতি গোবিন্দ দাস বৃহস্পতিবার দুপুরে রাজু দাসের ২০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের অতিরিক্ত কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২০২১ সালের ২৮ শে ফেব্রুয়ারি নাবালিকা অপহরণ ও ধর্ষণ কান্ডের ঘটনাটি সংগঠিত হয়েছিল।রাজু দাসের বাড়ি বিলোনিয়া থানাধীন ঈশ্বানচন্দ্রনগর এলাকায়। ঘরে বিবাহিত স্ত্রী সহ একটি কন্যা সন্তান রয়েছে তার। ১৫ বছরের নাবালিকার সাথে পরিচয় হয় মামার বাড়িতে। পরবর্তী সময়ে নাবালিকাটি চোত্তাখোলা বাজারে উৎসবে আসার পর পরিবারের অলক্ষ্যে নাবালিকাকে অপহরন করে নিয়ে যায়।

নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে না পেয়ে রাজনগর পিআর বাড়ি থানায় মামলা দায়ের করে। এরপর বিলোনিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে রাজু দাস সহ নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। পুলিশ নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়ার পর রাজু দাসের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা নথিভুক্ত করে বিলোনিয়া আদলতে সোপর্দ করে। দীর্ঘ চার বছর পর নাবালিকা অপহরণ ও ধর্ষণ কান্ডের ঘটনার সাথে জড়িত অভিযুক্ত রাজু দাসের বিরুদ্ধে সাজা ঘোষণা করে বিলোনিয়া আদালতের বিচারক। সরকারি পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত।

Releated Posts

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026

বিপদসীমার কাছাকাছি হাওড়ার জলস্তর, জলমগ্ন এলাকা পরিদর্শনে বিধায়ক রতন চক্রবর্তী এবং জিরানিয়া মহকুমা শাসক

আগরতলা, ২৩ আগস্ট: টানা বৃষ্টির জেরে জলস্তর বাড়তে থাকায় আগরতলার চন্দ্রপুর সংলগ্ন বলদাখাল ও শ্রীলঙ্কা বস্তি এলাকায় বন্যা…

ByByReshmi Debnath Aug 23, 2026

গতকালের প্রবল বর্ষণে চন্দ্রপুর ও বলদাখাল এলাকা প্লাবিত, জলমগ্ন একাধিক এলাকা

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top