News Flash

Image

শান্তিবাজারে দুটি স্কুলে দুঃসাহসিক চুরি

শান্তিরবাজার, ১২ ফেব্রুয়ারি : মঙ্গলবার গভীর রাতে শান্তির বাজার মডেল বালিকা বিদ্যালয় এবং শান্তির বাজার বয়েজ হাই সেকেন্ডারি স্কুলে চোরেরা হাত সাফাই করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, শান্তিবাজারে একই রাতে দুটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ে এসে তালা ভাঙ্গা দেখে শান্তির বাজার থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

পুলিশ স্কুল কর্তৃপক্ষের সাথে মিলে তল্লাশি করে দেখে, কম্পিউটার ও ল্যাপটপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী থাকা সত্ত্বেও চোরেরা বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের কাছ থেকে ফরম পূরণের জন্য সংগ্রহ করা প্রায় ৫০ থেকে ৫৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চোরদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনার ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top