News Flash

  • Home
  • দিনের খবর
  • আচার্য সত্যেন্দ্র দাসের মৃত্যুতে শোকপ্রকাশ চম্পত রায়ের
Image

আচার্য সত্যেন্দ্র দাসের মৃত্যুতে শোকপ্রকাশ চম্পত রায়ের

অযোধ্যা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং রামলালা মন্দির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মকর্তারা মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্রর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রীরামজন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস মহারাজ পরলোকগমন করেছেন। তিনি বুধবার মাঘী পূর্ণিমার পবিত্র দিনে সকাল সাতটা নাগাদ পিজিআই লখনউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৯৩ সাল থেকে রামলালার সেবক ছিলেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার অযোধ্যার সরযূ নদীর ধারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আপাতত তাঁর মরদেহ লখনউ থেকে অযোধ্যায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে রাম মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব সামলেছেন সত্যেন্দ্র। এই বছর ‘রামলালার’ প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, “রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।”

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top