News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইন্ডি জোটের বসে আলোচনা করা উচিত, মন্তব্য কপিল সিব্বলের
Image

ইন্ডি জোটের বসে আলোচনা করা উচিত, মন্তব্য কপিল সিব্বলের

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): ইন্ডি জোটের ভবিষ্যৎ নিয়ে যখন রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, তখন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল বললেন, ইন্ডি জোটের বসে আলোচনা করা উচিত। দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে কপিল সিব্বল মঙ্গলবার বলেছেন, “কংগ্রেস সবসময় একসঙ্গে কাজ করার এবং সম্মতি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা সত্য যে মাঝে মাঝে সমস্যা হয়। বিহারের গত নির্বাচনে কংগ্রেসকে আসন দেওয়া হয়েছিল, কিন্তু তারা জিততে পারেনি এবং আরজেডি বলেছিল যে কংগ্রেসের কারণে তারা ক্ষমতায় আসতে পারেনি।”

কপিল সিব্বল আরও বলেছেন, “সমস্ত দলকে (ইন্ডি জোটের) সিদ্ধান্ত নিতে হবে, কীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপিতে সুবিধা হল যে একটি একক কমান্ড রয়েছে এবং তারা সেই একক কমান্ডের অধীনে নির্বাচন করে, তাই তাদের লাভও হয়। উত্তর প্রদেশ ও তামিলনাড়ুতে কংগ্রেস জোটবদ্ধভাবে লড়েছে এবং তারা সুফল পেয়েছে। ইন্ডি জোটের বসে আলোচনা করা উচিত।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top