News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৪টি পিস্তল ও প্রচুর কার্তুজ সহ খোয়াই সীমান্তে গ্রেফতার এক মনিপুরের যুবক
Image

৪টি পিস্তল ও প্রচুর কার্তুজ সহ খোয়াই সীমান্তে গ্রেফতার এক মনিপুরের যুবক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ ফেব্রুয়ারি:
৪টি পিস্তল ও প্রচুর কার্তুজ সহ খোয়াই সীমান্তে গ্রেফতার করা হয়েছে এক মনিপুরের যুবককে। খোয়াই সিঙ্গিছড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পিস্তল ও কার্তুজ পাচারের সময় ওই মণিপুরের যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম দাংশাওয়া মোলজি (২৫)। জানা যায়, আগরতলার কাস্টমস ডিভিশনের অফিসাররা তথ্য পান মণিপুরের জনৈক ব্যক্তি পিস্তল ও কার্তুজ নিয়ে লামডিং থেকে আগরতলায় এসেছে। তারা সেই ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হন।

অবশেষে খোয়াই সিঙ্গিছড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পিস্তল ও কার্তুজ পাচারের সময় তাকে হাতেনাতে ধরা হয়। ওই ব্যক্তির কাছ থেকে মোট ৪টি পিস্তল (রাশিয়া, মার্কিন এবং ভারতীয় তৈরি), ১৫০টি কার্তুজ এবং ৫টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত এখন জেল হেফাজতে রয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top