News Flash

Image

চোর সন্দেহে পিটিয়ে খুন, চাঞ্চল্য

আগরতলা, ১০ ফেব্রুয়ারি: প্রকাশ্য দিবালোকে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনার বাঁশপদুয়া নবোদয় বিদ্যালয় সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাথে সাথে পুলিশ অভিযুক্ত চোরকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বিলোনিয়া হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা দেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাবুল মিয়া নবোদয় বিদ্যালয়ের সামনে পাচিল টপকে ভিতরে ঢুকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায়। এরপর গনপিটুনিতে দিয়ে বেঁধে রাখে অভিযুক্ত বাবুল মিয়াকে। বিদ্যালয়ের হাত সাফাই করতে গিয়ে নিজেই সাফাই হয়ে গেল। সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে। সেখান থেকে পুলিশ অভিযুক্ত চোরকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বিলোনিয়া হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা দিয়েছেন। এদিকে, খবর পেয়ে ছুটে গিয়েছেন বাবুল মিয়ার পরিবারের লোকজন এবং কান্নায় ভেঙ্গে পড়েন।

আরও জানা গিয়েছে, বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধসংক্রান্ত মামলা রয়েছে বিলোনিয়া থানাতে জানা যায়। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top