News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ করার দাবিতে সোনামুড়া-মেলাঘর সড়ক অবরোধ
Image

রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ করার দাবিতে সোনামুড়া-মেলাঘর সড়ক অবরোধ

আগরতলা, ১০ ফেব্রুয়ারী: রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ করার দাবিতে সোনামুড়া-মেলাঘর সড়ক অবরোধ করে
ভোলামুড়ার গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, সংস্কারে কাজ চলছে কচ্ছে গতিতে। ফলে স্থানীয় মানুষ প্রচণ্ড সমস্যায় আছেন। আজ এরই প্রতিবাদে সোনামুড়া-মেলাঘর সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

এলাকবাসীদের অভিযোগ, ভোলামুড়া এলাকায় রাস্তায় সংস্কার কাজ চলছে অনেকদিন ধরে। কিন্তু কাজ চলছে কচ্ছপ গতিতে। তাই স্থানীয় মানুষ প্রচণ্ড সমস্যায় আছেন। তাদের অভিযোগ রাস্তা দিয়ে যানবাহন চলাচলে ধুলোয় একাকার হয়ে যায়। তারপরও রাস্তায় নিয়মিত জল দেওয়া হয় না। তাই ক্ষুব্ধ নাগরিকরা সড়ক অবরোধ করেন।

এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। তিনি আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top