News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে পথ দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত ৪
Image

ধর্মনগরে পথ দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত ৪

ধর্মনগর, ৯ ফেব্রুয়ারি : আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ধর্মনগর দীঘলবাক লিঙ্ক রোডে। মৃতের নাম আব্দুল লতিফ এবং তিনি পূর্ব বটরসি এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার সকালে দীঘলবাক লিঙ্ক রোডে একটি দ্রুতগতির টমটম এবং একটি চার চাকার মালবাহী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় টমটমটি দুমড়ে মুচড়ে যায় এবং টমটমের সামনে বসে থাকা বৃদ্ধ যাত্রী আব্দুল লতিফ ঘটনাস্থলেই মারা যান। টমটম চালক, দুই শিশু ও এক মহিলা গুরুতর আহত হন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার ভয়াবহতা দেখে সঙ্গে সঙ্গেই ধর্মনগর দমকল অফিসে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Releated Posts

জিরানিয়া আর.ডি. ব্লকে উন্নয়নমূলক প্রকল্পপরিদর্শনে জেলাশাসক, জনসেবার মানোন্নয়নে গুরুত্ব

আগরতলা, ১৯ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আর.ডি. ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি…

ByByReshmi Debnath Jun 19, 2026

মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি, পর্যালোচনা বৈঠকে সন্তোষ প্রকাশ মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা, ১৯ জুন : রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার মৎস্য দপ্তরের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী, চাইল্ডলাইনের তৎপরতায় আটকানো হলো বিয়ে

কৈলাসহর, ২০ জুন : যে বয়সে একজন কিশোরীর স্কুলে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সেই তাকে…

ByByReshmi Debnath Jun 19, 2026

রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য

আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top