News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় বাজেটের বিরোধীতায় ১৮ ফেব্রুয়ারি রাস্তায় নামবে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি
Image

কেন্দ্রীয় বাজেটের বিরোধীতায় ১৮ ফেব্রুয়ারি রাস্তায় নামবে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি

আগরতলা, ৮ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটের বিরোধীতা এবং পুরানো পেনশন নীতি চালুর দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচ বি রোডে এক মিছিলের ডাক দিয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মহুয়া রায়।

পাশাপাশি, এদিন তিনি আরও বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এক কর্মসূচির আয়োজন করা হবে। তিনি আর বলেন, কিছুদিন পূর্বে রাজ্যে আসা ষোড়শ অর্থ কমিশনের কাছে বিভিন্ন দাবি নিয়ে দেখা করার আহ্বান জানিয়েছিলেন তারা। কিন্তু দেখা করার সুযোগ দেওয়া হয়নি তাদের। আজ এই সাংবাদিক সম্মেলনে অর্থ কমিশনের উদ্দেশ্যে রাজ্যের মুখ্য সচিবের কাছে ১০ দফা দাবি সনদ যা তুলে দিয়েছিল তা তুলে ধরেন।

দাবিগুলি হল, রাজ্য ও কেন্দ্র সরকার মধ্যে ৫০-৫০ শতাংশ কর বন্টনের করা, এডিসি এলাকায় শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য সরাসরি অধিক অর্থ প্রদান করা, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা। তাছাড়া, সর্বশিক্ষা অভিযান ও রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নিয়োজিত শিক্ষকদের নিয়মিত স্কেল প্রদান করা, নিয়মিত পথে কর্মচারীদের বঞ্চনার অবসান দূর করা এবং শূন্য পূরণ করতে হবে সহ আরো অন্যান্য দাবি।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top