News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো ভীরু এবং নির্লজ্জ প্রধানমন্ত্রী এর আগে দেখেনি দেশবাসী: বিধায়ক সুদীপ রায় বর্মন
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো ভীরু এবং নির্লজ্জ প্রধানমন্ত্রী এর আগে দেখেনি দেশবাসী: বিধায়ক সুদীপ রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো ভীরু এবং নির্লজ্জ প্রধানমন্ত্রী এর আগে দেখেনি দেশবাসী। শুক্রবার এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আমেরিকা ফেরত ভারতীয়দের হাতে হাতকড়া এবং পায়ে শিকল বেঁধে দেশের পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিশ্চুপ ভূমিকার প্রতিবাদে শুক্রবার রাজধানী আগরতলায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল থেকে এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়।

এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, বিশ্বের কলম্বিয়া এবং মেক্সিকোর মতো ছোট দেশগুলি পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে চোখে চোখ রেখে এধরনের কার্যকলাপ থেকে বিরত রেখেছে। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভারতীয়দের উপর এভাবে নির্যাতন করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং -এর সরকারের সময় আমেরিকায় ভারতীয় এমবিসিদের অপমান করা হয়েছিল, পাল্টা পদক্ষেপ নিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পরবর্তী সময়ে আমেরিকা ভারতের কাছে চেয়েছিল। গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস দল। দেশের এই অবমাননার বিরুদ্ধে সকল দেশবাসীকে গর্জে উঠার আহবান করেছেন কংগ্রেস নেতৃত্বরা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top