News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খেলাধুলা যুব সমাজকে নেশার কবল থেকে দূরে সরিয়ে রাখে: পর্যটন মন্ত্রী
Image

খেলাধুলা যুব সমাজকে নেশার কবল থেকে দূরে সরিয়ে রাখে: পর্যটন মন্ত্রী

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলা মেধার বিকাশ ঘটিয়ে যুব সমাজকে নেশার কবল থেকে দূরে সরিয়ে রাখে। আজ বিলোনীয়া বি কে আই মাঠে দক্ষিণ ত্রিপুরা সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের প্রধান অতিথি পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক অশোক মিত্র, বিধায়ক স্বপ্না মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ণ চৌধুরী, ক্রিকেটার মনিশঙ্কর মুড়াসিং, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক স্মিতা মল প্রমুখ।

পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, খেলাধুলার গুরুত্বের কথা বিবেচনা করে সরকার পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। গ্রামীণ ক্ষেত্র থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনা হচ্ছে। খেলাধুলার গুণগতমান বাড়ানো হচ্ছে। বিলোনীয়া বি কে আই মাঠকে সিন্থেটিক মাঠে পরিণত করা হয়েছে। রাজ্য সরকার চায় সবকা সাথ সবকা বিকাশ। নেশামুক্ত ত্রিপুরা গঠনে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পর্যটন মন্ত্রী। ফাইনাল ম্যাচে রূপাইছড়ি ওয়ারিয়র্স টাইব্রেকারে ৫-৩ গোলে ঋষ্যমুখ স্টার-১১ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top