News Flash

  • Home
  • দেশ
  • মৎস্যজীবীদের মুক্তি চেয়ে সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধীদের, স্থায়ী সমাধান চাইলেন কানিমোঝি
Image

মৎস্যজীবীদের মুক্তি চেয়ে সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধীদের, স্থায়ী সমাধান চাইলেন কানিমোঝি

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): শ্রীলঙ্কায় আটকে থাকা মৎস্যজীবীদের মুক্তি চেয়ে শুক্রবার সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন ডিএমকে-সহ বিরোধী দলের সাংসদরা। শ্রীলঙ্কা নৌবাহিনীর হাতে পাকড়াও ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনার দাবিতে শুক্রবার বিরোধী সাংসদরা সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ডিএমকে সাংসদ কানিমোঝি এই বিষয়ে স্থায়ী সমাধানের দাবি করেছেন।

কানিমোঝি বলেছেন, “শ্রীলঙ্কার নৌবাহিনী তামিলনাড়ুর মৎস্যজীবীদের গ্রেফতার ও হয়রানি করছে। এখন তামিলনাড়ুর প্রায় ৯৭ জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দিয়েছেন। তামিলনাড়ুতে এটি একটি বড় সমস্যা হয়ে উঠছে, বিশেষ করে মৎস্যজীবীদের জন্য, কারণ তাঁদের সমগ্র জীবিকা, পরিবার এবং সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কেন্দ্রীয় সরকার মৎস্যজীবীদের গোষ্ঠীগুলির মধ্যে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে এবং স্থায়ীভাবে এই সমস্যাটি সমাধানের জন্য কমিটি গঠন করেছে, তারা এখনও পর্যন্ত এ বিষয়ে কিছুই করেনি।”

Releated Posts

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026

রাজনৈতিক স্বার্থে সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করছে কংগ্রেস ও বিরোধীরা: যোগী

লখনউ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনৈতিক স্বার্থে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল বারবার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে প্রশ্নবিদ্ধ করে গণতান্ত্রিক…

ByByNews Desk Sep 27, 2026

‘গুজব’ ঘিরে পাঞ্জাবের আরও এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অশান্তি, হাইওয়ে অবরোধ

চণ্ডীগড়, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ‘গুজব’কে কেন্দ্র করে পাঞ্জাবের জলন্ধরের উপকণ্ঠে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে…

ByByNews Desk Sep 27, 2026

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top