News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে বাম শ্রমিক সংগঠনের গণ অবস্থান ও জেলাশাসকের নিকট ডেপুটেশন
Image

ধর্মনগরে বাম শ্রমিক সংগঠনের গণ অবস্থান ও জেলাশাসকের নিকট ডেপুটেশন

ধর্মনগর, ৬ ফেব্রুয়ারি: শ্রমিক,কৃষক, ক্ষেতমজুরদের স্বার্থ সম্বলিত ১০দফা দাবির ভিত্তিতে আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর নেতাজী মূর্তির পাদদেশে বামেদের শ্রমিক সংগঠন সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে ৩ ঘন্টার গণ অবস্থান কর্মসূচি সংগঠিত হয়েছে।

এদিনের কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে, এছাড়াও ছিলেন ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ও সম্পাদক নিরোদ সাহা এবং নির্মল রায়,ত্রিপুরা টেইলারিং শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক ঝলক মুখার্জি, জেলা সম্পাদক অভিজিৎ দে, রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত প্রমূখ। পরবর্তীতে চারজনের এক প্রতিনিধি দল ১০ দফা দাবি পূরণের লক্ষ্যে জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের নিকট এক স্মারকলিপি প্রদান করে।

তাদের দাবি, চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি, চা-শ্রমিকদের গৃহ নির্মাণ,স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য সুযোগ- সুবিধা প্রদান। চা-শ্রমিকদের পেনশন, প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রদানে সমস্ত রকম হয়রানি বন্ধ করা। তাছাড়া, অনিয়মিত চা-শ্রমিকদের নিয়মিত করা, পরিবহন শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, রেগা শ্রমিকদের বছরে ২০০দিনের কাজ এবং প্রতি শ্রম দিবসে ৬০০ টাকা মজুরি দেওয়া। অঙ্গনওয়াড়ি ও আশা এবং মিড-ডে-মিল কর্মীদের ভাতা বৃদ্ধি করা। ছাঁটাই কৃত প্রকল্প কর্মীদের অবিলম্বে পুনর্নিয়োগ করা।

তাঁরা দাবি জানিয়েছেন, নির্মাণ শ্রমিক উন্নয়ন তহবিলের অর্থ শ্রমিক কল্যাণে নির্মাণ শ্রমিকদের প্রদান করা, গ্রামীণ রাস্তা ঘাটের বেহাল অবস্থার সংস্কার করা, বিশুদ্ধ পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবার উন্নতি করা, পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা চলবে না এবং দোকান কর্মচারীদের সাপ্তাহিক ছুটি প্রদান।

Releated Posts

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026

নিট ইস্যুতে যুব কংগ্রেসের আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ, সিআরপিএফ আধিকারিকের বিরুদ্ধে ডিআইজির দ্বারস্থ কংগ্রেস

আগরতলা, ১৬ জুন: নিট সংক্রান্ত ইস্যুতে যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ এবং মহিলা কর্মীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের…

ByByReshmi Debnath Jun 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top