News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চোরা পথে বার্মিজ সুপারি রাজ্যে প্রবেশ করছে, বিপদ ডেকে আনছে বাগান চাষীদের
Image

চোরা পথে বার্মিজ সুপারি রাজ্যে প্রবেশ করছে, বিপদ ডেকে আনছে বাগান চাষীদের

(বৈদ্যনাথ ভট্টাচার্য্য)

আগরতলা, ৬ ফেব্রুয়ারী: উত্তর জেলার বিভিন্ন আন্ত:রাজ্য সীমান্ত দিয়ে ব্যাপক হারে বার্মিজ সুপারী রাজ্যে প্রবেশ করছে। এই অবৈধ বার্মিজ সুপারি আমদানি বাণিজ্যের সাথে শাসক বিজেপি দলের একটি অসাধু চক্র জরিত রয়েছে বলে অভিযোগ। কিন্তু তাতে রাজ্যের আম কৃষকদের বিপদ ডেকে আনছে।

প্রসঙ্গত, এক সময়ে রাজ্য স্থানীয়ভাবে দেশী সুপারি উৎপাদিত হত। দেশী সুপারি উৎপাদন এবং বিক্রি করে বহুমানুষ জীবিকা নির্বাহ করে থাকত। রাজ্যের বেকার যুবকদের ও রোজগারের অন্যতম উপায় ছিল সুপারি চারা উৎপাদন এবং বিক্রি। কিন্তু বর্তমানে সুপারি চাষে ক্রমশ উৎসাহ হারাচ্ছে বেকার যুবক থেকে শুরু করে বড় সুপারি উৎপাদকরা। অথচ কয়েক বৎসর আগেও সুপারি উৎপাদনে প্রতিযোগিতা চলতো। সাধারণ বেকার যুবক থেকে শুরু করে কৃষকরা সুপারি চাষে মনোযোগী ছিল। তাদের উৎপাদিত সুপারি দাম ছিল সন্তোষজনক। কৃষক যুবকরা সুপারি বাগানে উৎসাহী ছিল যথেষ্ট পরিমানে।

বর্তমানে বার্মিজ সুপারী সহজ লব্য হওয়ার কারণে বাজারে প্রচণ্ডভাবে স্থানীয় সুপারি উৎপাদন মার খাচ্ছে বার্মিজ সুপারি হাতের নাগালের মধ্যে আসার কারণে রাজ্যের সুপারি আর ক্রেতাদের মন টানছে না। দেশীয় সুপারি রপ্তানির ক্ষেত্রেও রয়েছে নানা সমস্যা। এক সময়ে আসামে প্রচুর রাজ্যের সুপা রি রপ্তানি হত। কিন্তু বর্তমানে আসামে ত্রিপুরার উৎপাদিত সুপারি নিয়ে যেতে উৎপাদ দের বহু ঝামেলা পোহাতে হচ্ছে।তাছাড়া আসামে আগের মত ত্রিপুরার সুপারির চাহিদা নেই। অথচ একটা সময় ত্রিপুরা রাজ্যের উৎপাদিত সুপারির একটা বড় বাজার ছিল। শিলচর, করিমগঞ্জ, বদরপুর সহ আসামের বেশ কয়েকটি এলাকায় রপ্তানি হত। কিন্তু বর্তমানে বার্মিজ সুপারির দৌলতে রাজ্যের সুপারির চাহিদা দিন দিন কমে যাচ্ছে। কয়েক বৎসর আগেও বহিরাজ্যের সুপারি পাইকাররা রাজ্যের গ্রাম পাহাড়ে বাগান ঘুরে ঘুরে বাগানচুক্তি সুপারি ক্রয় করে নিয়ে যেত। কিন্তু বর্তমানে বার্মিজ সুপারি আসার ফলে বহি:রাজ্যের পাইকারি ব্যবসায়ীরা আগের মত আসছে না। ফলে চাষিদের মাথায় হাত পড়েছে।

বহু বাগানে সুপারি বিক্রি না হয়ে গাছের নিচে পড়ে শুকাচ্ছে। এ নিয়ে সুপারি চাষিদের মনে চরম হতাশার জন্ম হয়েছে। রাজ্যের গ্রাম পাহাড়ের মানু ষের জীবিকা সুপারির উপর নির্ভরশীল ছিল। এখন আঘাত এসেছে। রাজ্যে ব্যাপক হারে বার্মিজ সুপারি ঢুকছে।এতে উত্তর জেলার আর্থ সামাজিক অবস্থার অবস্থার উপর ভয়ঙ্করভাবে প্রভাব পডছে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top