News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দল
Image

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দল

আগরতলা, ৫ ফেব্রুয়ারি : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে আজ সকালে রাজভবনে সৌজন্য সাক্ষাত করেন নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের এক প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সেক্রেটারি ব্রিগেডিয়ার রাজেশ রমন। রাজভবনে রাজ্যপাল প্রতিনিধি দলকে সংবর্ধনা জানান।

সৌজন্য সাক্ষাতকারের সময় রাজ্যপাল ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগলিক অবস্থান তুলে ধরেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের আধিকারিকগণও ত্রিপুরা সফরে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এই প্রতিনিধি দলে পদাতিক, বায়ুসেনা, নৌসেনা আধিকারিকগণ সহ অস্ট্রেলিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালদ্বীপ এবং তানজানিয়ার প্রতিনিধিগণও ছিলেন।

Releated Posts

মা হওয়ার পরও শিক্ষার স্বপ্ন অটুট, নির্যাতিত নাবালিকার পাশে সিপাহিজলা সিডব্লিউসি ও ডিসিপিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: মাত্র ১৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়েছিল সে। বর্তমানে তার বয়স ১৭…

ByByReshmi Debnath Jun 17, 2026

আগরতলা আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান ও ক্লাব

আগরতলা, ১৬ জুন: রাজধানী আগরতলার আদালত চত্বরে গভীর রাতে ঘটে যাওয়া এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একাধিক দোকানপাট এবং একটি ক্লাব…

ByByReshmi Debnath Jun 17, 2026

তিন দফা দাবিতে গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন ও গণঅবস্থান

আগরতলা, ১৬ জুন: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাস…

ByByReshmi Debnath Jun 17, 2026

আগরতলা শহরের বিভিন্ন সমস্যা নিয়ে স্মারকলিপি দিল সিপিআই(এম) পূর্ব আগরতলা অঞ্চল কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: আগরতলা শহরের বিভিন্ন নাগরিক সমস্যা ও স্মার্ট সিটি প্রকল্পের কাজকর্মে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top