News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে বিএমএস-এর গোষ্ঠী সংঘর্ষ, উত্তেজনা চরমে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী
Image

ধর্মনগরে বিএমএস-এর গোষ্ঠী সংঘর্ষ, উত্তেজনা চরমে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী

ধর্মনগর, ৫ ফেব্রুয়ারি : বিএমএস-এর দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব অবশেষে রূপ নিল সরাসরি সংঘর্ষে। এতে উত্তপ্ত হয়ে উঠে গোটা ধর্মনগর। ঘটনার ফলে শহরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, আর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জেলা পুলিশ সুপার। বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে শান্তি বজায় রাখতে, তবুও উত্তেজনা কমার লক্ষণ নেই।

কয়েক মাস আগে বিএমএস (ভারতীয় মজদুর সংঘ) বিভক্ত হয়ে যায় দুটি গোষ্ঠীতে। একদিকে ছিলেন সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব দাস, অন্যদিকে নেতৃত্বে উঠে আসেন অনুপ পাল। নেতৃত্বের এই দ্বন্দ্ব ধীরে ধীরে রূপ নেয় শত্রুতায়। অভিযোগ, বিপ্লব দাস এবং তার অনুগামীরা তাদের আধিপত্য ধরে রাখতে প্রতিপক্ষের কর্মীদের ভয় দেখানো ও হুমকি দেওয়া শুরু করেন। প্রতিদিনই কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছিল, যা সংগঠনের মধ্যকার উত্তেজনা বাড়িয়ে তুলছিল।

এই অত্যাচারের বিরুদ্ধে আজ রাস্তায় নামে অনুপ পালপন্থী কর্মীরা। তারা শ্রমিক শোষণ বন্ধ, শহরে গুন্ডারাজের অবসান, নিরীহ ব্যবসায়ীদের উপর হামলা রোধ এবং সাধারণ শ্রমিকদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করে। তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেন সারা ভারত প্রাইভেট ট্রান্সপোর্ট সংঘের সভাপতি অসীম দত্ত ও ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট সংঘের সাধারণ সম্পাদক বীরেশ দেবনাথ।

বিক্ষোভকারীরা ধর্মনগর মহকুমা অফিসের সামনে ধরনা কর্মসূচি পালন করেন। পরে অনুপ পাল, বীরেশ দেবনাথ ও অসীম দত্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে। তারা স্পষ্ট জানান, যতদিন বিপ্লব দাস ও তার অনুগামীদের অত্যাচার বন্ধ না হবে, ততদিন ধর্মনগরে কোনো ধরনের ট্রাক চলাচল করতে দেওয়া হবে না। মহকুমা শাসক দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মহকুমা অফিসে ধরনা কর্মসূচি শেষ করে বীরেশ দেবনাথ যখন তার বঠরশি এলাকার বাড়িতে ফেরেন, তখনই বিপ্লব দাস ও তার অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের প্রচার গাড়ি ভাঙচুর করা হয়, মারধরের ঘটনাও ঘটে। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়।

এদিকে, শুধু বঠরশি এলাকাতেই নয়, ধর্মনগরের বিভিন্ন অংশে বিপ্লব দাসপন্থীরা হামলার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বীরেশ দেবনাথ। সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, এই দ্বন্দ্ব আরও বড় সংঘর্ষের রূপ নিতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে পুলিশ প্রশাসন, তবে ধর্মনগরের বাতাস এখনো থমথমে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top