News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়া মির্জাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চাল চুরির ঘটনায় চাঞ্চল্য
Image

বিলোনিয়া মির্জাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চাল চুরির ঘটনায় চাঞ্চল্য

বিলোনিয়া, ৫ ফেব্রুয়ারি : পড়ুয়া ছাত্রছাত্রীদের মিড ডে মিলের চাল চুরির ঘটনা ঘটলো বিলোনিয়া মির্জাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। গত মঙ্গলবার গভীর রাতে এই চাল চুরির ঘটনা ঘটেছে। জানালা দিয়ে তিন বস্তা চাল চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। বুধবার দশটা নাগাদ এই চুরির ঘটনা টের পায় মিড ডে মিলের কর্মীরা। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ নাথকে জানানোর পর প্রধান শিক্ষক বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য সহ এলাকাবাসীদের খবর দেয়। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসে বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য সহ এলাকাবাসীরা। পড়ুয়া ছাত্র ছাত্রীদের চাল চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিদ্যালয়ে যাওয়ার পর, প্রধান শিক্ষক সন্তোষ নাথ চুরির ঘটনায় হতবাক হয়ে জানান,  বিদ্যালয়ে এই ধরনের চুরির ঘটনা এই প্রথম। প্রধান শিক্ষক আরো জানান এই বিদ্যালয়ের এলাকায় নেশার রমরমা বাণিজ্য চলছে এবং নেশা সেবনকারীদের আনাগোনাও বেশি। নেশাখোররা এই চুরি সংঘটিত করেছে বলে সন্দেহ প্রকাশ করেন। চুরির ঘটনার বিষয়ে বিলোনিয়া থানাতে মামলা করবেন বলে জানান প্রধান শিক্ষক।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top