News Flash

Image

গাড়ির ধাক্কায় মৃত্যু ফুচকা বিক্রেতার

কৈলাসহর, ৫ ফেব্রুয়ারি : সড়ক দূর্ঘটনায় মৃত্যু হলো মাঝ বয়সী এক ব্যক্তির। মৃতের নাম লিটন বসাক(৫০)। পেশায় তিনি একজন ফুচকা বিক্রেতা। ঘটনা ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রামনগর এলাকায়। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

ঘটনার বিবরণে স্থানীয়রা জানিয়েছেন, এদিন রাতে স্থানীয় বাজারে ফুচকা বিক্রি সেরে ঐ ব্যক্তি তার ফুচকার গাড়ীটি নিয়ে তরুনীনগরে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। তখনই রামনগর এলাকায় টিআর-০২-এম-১৫৩১ নম্বরের একটি বোলেরো পিকাপ গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশে একটি জঙ্গলে উল্টে যায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন ফুচকা বিক্রেতা লিটন বসাক। দূর্ঘটনার বিকট শব্দে সেখানে ছুটে যান আশপাশ এলাকার মানুষ।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যায় কাঞ্চনবাড়ী প্রাথমিক হাসপাতালে। সেখানে রোগীর অবস্থা সঙ্কটজনক দেখে তাকে তরিঘড়ি কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানালেন হাসপাতালের চিকিৎসক মৃন্ময় চাকমা।পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে কৈলাশহর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় রাতেই মৃত্যু হয় ফুচকা বিক্রেতা লিটন বসাকের। তার পরিবারে দুই ছেলে ও স্ত্রী রয়েছে। এদিকে খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ ছুটে গিয়ে ঘাতক গাড়ীটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এবিষয়ে একটি মামলাও হাতে নিয়েছে ফটিকরায় থানার পুলিশ। ঘটনায় এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top