News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিনদুপুরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক এক যুবক
Image

দিনদুপুরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক এক যুবক

আগরতলা, ৫ ফেব্রুয়ারি: প্রকাশ্য দিবালোকে দোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক এক যুবক। পরবর্তী সময়ে মেলাঘর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে মেলাঘর বাজার কমিটির সদস্যরা। ওই ঘটনায় মেলাঘর বাজারে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘ এক-দেড় বছর ধরে মেলাঘর বাজারে ঘনঘন চুরি কাণ্ড সংঘটিত হলেও বাজার কমিটি মেলাঘর থানার পুলিশ এ সমস্ত চুরি কাণ্ড বা চুরকে ধরার জন্য কোনরকম তথ্য সংগ্রহ করতে পারেননি। কিন্তু আজ মেলাঘর মোটর স্ট্যান্ড সংলগ্ন দেবনগর কালু প্রকাশ্য দিবালোকে মেলাঘর বাজারের এক দোকানে চুরি করতে গেলে, দোকানে মালিক তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর বাজার কমিটি সহ বাজারের লোকজন ঘটনাস্থলে মুহূর্তের মধ্যে জড়ো হতে থাকে। শেষ পর্যন্ত বাজার কমিটিও চোরকে মেলাঘর পুলিশের হাতে তুলে দিয়েছেন।

আরও জানা গিয়েছে, ধৃতের নাম কালু। নিজে স্বীকার করেছে সে বিভিন্ন চুরি কাণ্ডে জড়িত রয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top