News Flash

  • Home
  • প্রধান খবর
  • অতিশীর বিরুদ্ধে মামলা, দিল্লির মুখ্যমন্ত্রীর তোপ মুখ্য নির্বাচন কমিশনারকে
Image

অতিশীর বিরুদ্ধে মামলা, দিল্লির মুখ্যমন্ত্রীর তোপ মুখ্য নির্বাচন কমিশনারকে

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): জোড়া মামলায় নাম জড়াল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী মারলেনার। মঙ্গলবার সকালে দক্ষিণ পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি জানিয়েছেন, গোবিন্দপুরী থানায় অতিশীর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে। উঠেছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ।

এএপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে প্রায় ৬০-৭০ জন দলীয় সমর্থকের সঙ্গে ফতেহ সিং মার্গের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁদের সঙ্গে ১০টি গাড়িও ছিল। পুলিশ তাঁদের বাধা দিতে গেলে এক এএপি সমর্থক এক কনস্টেবলকে সপাটে চড় মারে বলে অভিযোগ। দু’জন সমর্থক মিলে ওই পুলিশকর্মীকে হেনস্থাও করেন। এর পরেই অতিশী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, নিজের বিরুদ্ধে মামলা দায়ের হতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন অতিশী। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে অতিশী লিখেছেন, “নির্বাচন কমিশনও আশ্চর্য! প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করছেন রাকেশ বিধুরীর পরিবারের সদস্যরা। তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি একটি অভিযোগ দায়ের করেছি এবং পুলিশ এবং ইসিআইএসভিইইপি-কে ফোন করেছি এবং তাঁরা আমার বিরুদ্ধে মামলা করেছে! রাজীব কুমার জি : আপনি নির্বাচনী প্রক্রিয়া আর কতটা নষ্ট করবেন।”

Releated Posts

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026

‘রাজনীতি এখন স্বার্থের খেলায় পরিণত হয়েছে’, সমাজ থেকেই পরিবর্তনের ডাক মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): রাজনীতি এখন অনেকটাই “স্বার্থের খেলায়” পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

ByByNews Desk Aug 30, 2026

ধর্মের নামে বিদ্বেষ প্রত্যাখ্যান, বিশ্বজুড়ে ঐক্য ও সম্প্রীতির ডাক ধর্মীয় নেতাদের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): ধর্মের নামে বিদ্বেষ, অপমান, অমানবিকীকরণ ও হিংসাকে প্রত্যাখ্যান করে বিশ্বজুড়ে সম্প্রীতি, পারস্পরিক সম্মান ও…

ByByNews Desk Aug 30, 2026

তাসখন্দে যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের তাসখন্দে রবিবার যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজিত একটি যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ, শীর্ষ কর্পোরেট কর্তাদের সঙ্গে বৈঠক সীতারামনের

শিকাগো, ৩০ আগস্ট (আইএএনএস): আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ ও তাঁদের উদ্দেশে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা…

ByByNews Desk Aug 30, 2026

উজবেকিস্তানে চতুর্থ সফর, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনার বার্তা প্রধানমন্ত্রী মোদির

তাসখন্দ, ২৯ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানে দু’দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার তাসখন্দে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা…

ByBySandeep Biswas Aug 29, 2026

দিল্লি ব্রিকস সম্মেলনে জলবায়ু সহযোগিতা ও বিশ্বব্যাপী স্থিতিস্থাপকতা বাড়ানোর সম্ভাবনা

কেপটাউন, ২৯ আগস্ট (আইএএনএস): বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাব আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিকে বড় পরিবর্তনের…

ByByNews Desk Aug 29, 2026

‘শুদ্ধিকরণ অস্পৃশ্যতারই আরেক নাম’: হালদওয়ানিতে খাড়গেকে ‘অপমানের’ অভিযোগ তুলে সরব রাহুল

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সভা করার পর রামলীলা ময়দান ‘শুদ্ধিকরণ’ করার অভিযোগ…

ByByNews Desk Aug 29, 2026

‘অপারেশন সিঁদুর ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরেছে’: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি.এল. বর্মা

বেঙ্গালুরু, ২৯ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’ ভারতের দেশীয় অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরেছে এবং প্রতিরক্ষা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top