News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিবাসী শীঘ্রই ভুয়ো গ্যারান্টি থেকে মুক্তি পাবেন : পীযূষ গোয়েল
Image

দিল্লিবাসী শীঘ্রই ভুয়ো গ্যারান্টি থেকে মুক্তি পাবেন : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির আম আদমি পার্টির সরকারকে তীব্র ভৎসর্না করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েল। তাঁর কথায়, দিল্লিবাসী শীঘ্রই ভুয়ো গ্যারান্টি থেকে মুক্তি পাবেন। সোমবার এক সাংবাদিক সম্মেলনে পীযূষ গোয়েল বলেছেন, “দিল্লির জনতা ভুয়ো গ্যারান্টি থেকে মুক্তি পাবেন এবং প্রধানমন্ত্রী মোদীর বিশ্বাসযোগ্য নেতৃত্বে একটি ভাল সরকার পাবে, যা উন্নয়নমূলক কাজ, জনকল্যাণে অনুপ্রাণিত।”

পীযূষ গোয়েল আরও বলেছেন, “দিল্লির প্রতিটি বাসিন্দা এখন বিজেপির নেতৃত্বে দিল্লিতে একটি ডাবল ইঞ্জিন সরকার নির্বাচিত করতে আগ্রহী। বিজেপির জয় এখন প্রায় নিশ্চিত। বাজেটে মধ্যবিত্তকে বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী… করের বোঝা থেকে মুক্তি পেয়েছেন মধ্যবিত্ত।” পীযূষ গোয়েল বলেছেন, “ভারতীয় জনতা পার্টির জয় এখন প্রায় নিশ্চিত মনে হচ্ছে। বাজেটে মধ্যবিত্তদের বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সর্বোপরি, যদি আপনার বার্ষিক আয় ১২ লক্ষ টাকা হয় এবং এমনকি ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত থাকে, তবে আপনাকে কোনও কর দিতে হবে না।”

Releated Posts

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top